• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ১১ মে ২০২৬, ০৮:১৯ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এক বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. ইয়াসিন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ইয়াসিন ঘাটের কোনা গ্রামের শাহানা বেগমের ছেলে।

পুলিশ জানায়, গত ১০ মে বিকেলে উপজেলার ৫নং সহনাটি ইউনিয়নের ঘাটের কোনা গ্রামে এ ঘটনা ঘটেছে। ভিকটিমের বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে একই গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে মো. ইয়াসিন ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

পরে সন্ধ্যার দিকে তার বাবা-মা বাড়িতে এলে ইশারা-ইঙ্গিতে ঘটনার বিষয়টি জানায় ওই তরুণী ।

এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আইনগত ব্যবস্থা নিতে ১১ মে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর একই দিন দুপুর ১টার দিকে অভিযুক্ত মো. ইয়াসিনকে গ্রেপ্তার করে।

গৌরীপুর থানা ওসি হাবিবুর রহমান জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
ডাসার উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
আদালতের রায়েও থামছে না প্রবাসী পরিবারকে হয়রানি
ছবি: সংগৃহীত
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক