• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘চোরা শফিক’ বাহিনীর হামলায় ৩ র‍্যাব সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১২ মে ২০২৬, ০৬:৩৫ এ.এম.
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কুখ্যাত ডাকাত শফিক মিয়া ওরফে চোরা শফিক ও তার বাহিনীর হামলায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন।

সোমবার (১১ মে) বিকেল ৪টার দিকে ঐ উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে তথ্য সংগ্রহে গেলে এ ঘটনা ঘটে। আহত র‌্যাব সদস্যরা নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

র‌্যাব সূত্র জানায়, খাগাতুয়া গ্রামের কুখ্যাত ডাকাত শফিক মিয়ার বিষয়ে তথ্য সংগ্রহ করতে র‌্যাবের গোয়েন্দা শাখার তিন সদস্য সিভিল পোশাকে ওই এলাকায় যান। পরে বিষয়টি জানতে পেরে শফিক ও তার সহযোগীরা অতর্কিতে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে র‌্যাব সদস্যদের কুপিয়ে আহত করে এবং পরে তাদের একটি বাড়িতে প্রায় দুই ঘণ্টা আটকে রাখে। পরে খবর পেয়ে র‌্যাবের আরেকটি গোয়েন্দা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সদস্যদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হাবিবুর রহমান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

র‌্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়ার কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। বর্তমানে আহত তিন র‌্যাব সদস্য নবীনগর সরকারি হাসপাতালে আছেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হরিপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণে অংশীজনদের সভা
হরিপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণে অংশীজনদের সভা
কালকিনিতে মা-ছেলেসহ ৩ মাদক বিক্রেতা আটক
কালকিনিতে মা-ছেলেসহ ৩ মাদক বিক্রেতা আটক
ভাঙ্গুড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
ভাঙ্গুড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান