• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সারাদিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ভিওডি বাংলা ডেস্ক    ১২ মে ২০২৬, ০৬:৫০ এ.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ কাজে মঙ্গলবার সারাদিন দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১১ মে) পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এক বার্তায় এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের স্বার্থে মঙ্গলবার (১২ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওয়াসপুর উপকেন্দ্রের আওতাধীন রিভার ভিউ ফিডারের ডাবল সার্কিট নির্মাণ কাজ, লাইন রক্ষণাবেক্ষণ, লাইন আপগ্রেডেশন এবং রিভার ভিউ ফিডারের লোড আরশিনগর ফিডারে স্থানান্তরের কাজ চলমান থাকবে।

এ কারণে ঝাউচর,গোদারাঘাট,বালুচর,রিভার ভিউ,হাউজিং ও ভাঙ্গা বাড়ী সেকশন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। এছাড়া আশপাশের এলাকায় সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে বামনসুর ফিডারের লোড বিভাজনপূর্বক একটি নতুন ১১ কেভি ফিডার চালু করা হবে, যা ভবিষ্যতে গ্রাহকদের আরও মানসম্মত, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
ডাসার উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
আদালতের রায়েও থামছে না প্রবাসী পরিবারকে হয়রানি
ছবি: সংগৃহীত
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক