ইরানকে কোনো সামরিক সরঞ্জাম দেবে না চীন: ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানকে কোনো ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহ করবেন না বলে জানিয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বেইজিং সফরের প্রথম দিন বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। পরে তিনি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, বেইজিংয়ে অনুষ্ঠিত ওই বৈঠক ট্রাম্প প্রশাসনের জন্য একটি সম্ভাব্য কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাকে জানিয়েছেন যে তিনি ইরানকে কোনো সামরিক সরঞ্জাম দেবেন না। ট্রাম্পের ভাষায়, “চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন তিনি ইরানকে কোনো সামরিক সরঞ্জাম সরবরাহ করবেন না। তিনি এটি আজকে বলেছেন।”
তিনি আরও বলেন, “এটি একটি বড় বক্তব্য। তিনি এটি দৃঢ়ভাবে বলেছেন।”
এদিকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অভিযোগ করা হচ্ছে যে, চীন তেল ক্রয়, দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যের রপ্তানি এবং বিভিন্ন মধ্যস্থতাকারী নেটওয়ার্কের মাধ্যমে ইরানের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে।
সূত্র: ফক্স নিউজ
ভিওডি বাংলা/এমএস







