• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না: মুখ্যমন্ত্রী শুভেন্দু রাজধানীর যানজটে প্রতিদিন নষ্ট লাখো শ্রমঘণ্টা আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক উপাচার্য গ্রেপ্তার ‘২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে’ জুলাই চার্টার বাস্তবায়নে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক থিম পার্ক বানাবে ইসরায়েল, নিজেদের ঘর ভাঙতে বাধ্য ফিলিস্তিনিরা বহু জীবনের বিনিময়ে স্বৈরাচার বিতাড়িত হয়েছে: প্রধানমন্ত্রী দেশপ্রেমিকদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী মেধাবীদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান আবদুস সালামের দেশে হামের উপসর্গে আরো ২ মৃত্যু, আক্রান্ত ১০৬৯

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবিরকর্মী, হাতেনাতে ধরা

   ১৬ মে ২০২৬, ০৯:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুরে সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইব্রাহিম সরদার নামে এক শিবিরকর্মীকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে উপজেলার চৌবাড়ীয়া গ্রামে প্রবাসী শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রবাসী শফিকুল ইসলাম সরদার বাড়িতে না থাকার কারণে ২-৩ বছর ধরে তার স্ত্রী রানী খাতুনের সঙ্গে পরকীয়া চালিয়ে আসছিলেন চৌবাড়িয়া এলাকার ইব্রাহিম সরদার। ঐ প্রবাসীর পরিবার বিষয়টি ইব্রাহিমের পরিবারকে জানিয়েও কোনো প্রতিকার পায়নি।

স্থানীয় সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন ইব্রাহিম সরদার। বিষয়টি প্রবাসীর ভাই এবং ভাইয়ের স্ত্রী দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানালে তারা দুজনকে আটক করে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে দুজনকেই হেফাজতে নেয় পুলিশ।

ভুক্তভোগী প্রবাসীর পরিবার জানায়, দুই বছর ধরে ইব্রাহিম ও রানীর মধ্যে পরকীয়া চলছে। এ নিয়ে ইব্রাহিমের পরিবারকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। শুক্রবার রাতে তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে স্থানীয়রা।

এ বিষয়ে অভিযুক্ত রানী খাতুন জানান, তার স্বামী দীর্ঘদিন দেশের বাইরে থাকায় ইব্রাহিম সরদারের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে।

বিনোদপুর ইউনিয়নের শিবির সভাপতি আব্দুল্লাহ আলমাস বলেন, ইব্রাহিম সরদার সংগঠনের একজন কর্মী। এমন অপকর্মের জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

মহম্মদপুর থানার ওসি মো. আশরাফুজ্জামান বলেন, অভিযুক্ত দুজনকে হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থমন্ত্রী
দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থমন্ত্রী
কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২
কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২