• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাড়ির বেজমেন্টে মিলল মানবদেহের ৭ টুকরো, পাওয়া যায়নি মাথা

নিজস্ব প্রতিবেদক    ১৭ মে ২০২৬, ০৮:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদায় একটি বাড়ির বেজমেন্ট থেকে অজ্ঞাত এক ব্যক্তির মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি সাত টুকরো অবস্থায় পলিথিনে মোড়ানো ছিল।

রোববার (১৭ মে) দুপুর দেড়টার দিকে মুগদার মান্ডা এলাকা থেকে মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মরদেহের অবস্থা খারাপ হওয়ায় নিহত ব্যক্তির বয়সও নির্ধারণ করা সম্ভব হয়নি। পিবিআই আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানান, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করা হয়। পরে মরদেহ টুকরো টুকরো করে পলিথিনে ভরে ওই বাড়ির বেজমেন্টে ফেলে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার রহস্য উদ্ঘাটনে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা জালাল উদ্দিন।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অন্ধকারে’ জাপান গার্ডেন সিটি, দ্রুত সমাধানের নির্দেশ ববি হাজ্জাজের
‘অন্ধকারে’ জাপান গার্ডেন সিটি, দ্রুত সমাধানের নির্দেশ ববি হাজ্জাজের
উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও মোটরসাইকেল। ছবি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)
ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত
আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭