• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সৌদি আরবে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ১৮ মে ২০২৬, ০৮:১৩ এ.এম.
ছবি: সংগৃহীত

সৌদি আরবে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। সোমবার সকালে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে জানান, সোমবার সকালে ইরাক থেকে তিনটি ড্রোন উৎক্ষেপণ করা হয়।

তিনি বলেন, ড্রোনগুলো সৌদি আকাশসীমায় প্রবেশ করার পর সেগুলো শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষার বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব দেওয়ার অধিকার সৌদি আরবের রয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উপযুক্ত সময় ও স্থানে রিয়াদ এ ঘটনার প্রতিক্রিয়া জানাবে এবং প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা গ্রহণ করবে।

সূত্র: আল-জাজিরা

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাইজেরিয়ার সামরিক স্কুলে জঙ্গি হামলা, পুলিশসহ নিহত ৬৭
নাইজেরিয়ার সামরিক স্কুলে জঙ্গি হামলা, পুলিশসহ নিহত ৬৭
বিয়ে নিয়ে তালেবান সরকারের নতুন আইন
কুমারী মেয়ের নীরবতাই সম্মতি বিয়ে নিয়ে তালেবান সরকারের নতুন আইন
জ্বালানি স্থিতিশীলতার দাবি ‘ভণ্ডামি’, ইরানের বিস্ফোরক অভিযোগ
জ্বালানি স্থিতিশীলতার দাবি ‘ভণ্ডামি’, ইরানের বিস্ফোরক অভিযোগ