• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এশিয়ায় জোট রাজনীতির বিরোধিতায় অনড় উত্তর কোরিয়া দৈনিক ২৫ কেজি ঘাস খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ প্রধানমন্ত্রীর নির্দেশ: বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতা, আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন অগ্রগতি, যুদ্ধবিরতি বাড়ার ইঙ্গিত কেমন ছিল জিয়াউর রহমানের ৪৫ বছরের জীবন রাশিয়ার বড় হামলার আশঙ্কা, সহায়তা চাইলেন জেলেনস্কি শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে উত্তর-দক্ষিণ বিএনপির পৃথক কর্মসূচি প্রধানমন্ত্রীর প্রশংসা করে যে আহ্বান জানালেন সারজিস আলম প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণের দুই কর্মকর্তা বরখাস্ত চামড়া নিয়ে ঝামেলায় পড়লে আনসারকে বলুন

প্রধানমন্ত্রীর নির্দেশ: বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতা, আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

   ৩০ মে ২০২৬, ০৩:৩৪ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীতে কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই আঞ্চলিক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।

শুক্রবার (২৯ মে) রাতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তিনি বলেন, “ময়লা-আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব‍্যবস্থা গ্রহণে ব‍্যর্থতার কারণে এ কর্মকর্তাদের প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।”

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দ্রুত কার্যক্রম শুরু করা হয়েছে।

কোরবানি ঈদের দ্বিতীয় দিন শুক্রবার দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক পরিস্থিতি ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে বের হন। গুলশানের বাসা থেকে রামপুরা, মালিবাগ, বাসাবো হয়ে তিনি কমলাপুরে যান। পরে সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, নারিন্দা, বংশাল, গুলিস্তান, শাহবাগ, নিউমার্কেট, জিগাতলা, ধানমন্ডি, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালী এলাকার পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় কয়েকটি এলাকায় পশুবর্জ্য অপসারণে অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পরে দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মোস্তানজিরকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় রাস্তায় ময়লা জমে থাকতে দেখে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মীর শাহে আলম আরও বলেন, “তাদের প্রত্যাহার করে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ১ জুন থেকে মন্ত্রণালয়ের ২০টি তদন্ত টিম মাঠে নামবে। তারা দ্রুত প্রতিবেদন জমা দেবে এবং দায়িত্ব পালনে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে গাড়িতে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ অ্যাডভোকেট মেহেদুল ইসলাম এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন । 

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৮ ঘণ্টায় ৪৮২৭ টন বর্জ্য অপসারণ, মোট ডাম্পিং ১৯৬৪১ টন
ডিএসসিসি ১৮ ঘণ্টায় ৪৮২৭ টন বর্জ্য অপসারণ, মোট ডাম্পিং ১৯৬৪১ টন
কেমন চলছে বর্জ্য অপসারণ, ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী
কোরবানি কেমন চলছে বর্জ্য অপসারণ, ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী
শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী শনিবার, উড়বে কালো পাতাকা
শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী শনিবার, উড়বে কালো পাতাকা