• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফ্রান্স সফর নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাসিক প্রশাসক মায়ের নামে প্রতিষ্ঠান নামকরণের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী সড়কবাতি বিষয়ে অভিজ্ঞতা অর্জনে ফ্রান্স যেতে চান রাসিক প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ভারতীয় ভিসায় নতুন নিয়ম বিতর্কিত বিলিয়ন ডলারের তহবিল স্থগিতের ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের যুদ্ধের পরিস্থিতি মোকাবিলায় আরও বেশি প্রস্তুত ইরান: আইআরজিসি বিদ্যুতের দামও বাড়ছে, ঘোষণা বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জ্বালানি থেকে শিক্ষা, একাধিক বৈঠকে প্রধানমন্ত্রী

ইতালির দক্ষিণাঞ্চলে ৬.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক    ২ জুন ২০২৬, ০৯:৩৩ এ.এম.
ছবি: সংগৃহীত

আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে ইউরোপের দেশ ইতালি। দেশটির দক্ষিণাঞ্চলের কালাব্রিয়া অঞ্চলের উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে গভীর ভূগর্ভে উৎপত্তি হওয়ায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২ জুন) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৪৭ কিলোমিটার গভীরে। এর উৎপত্তিস্থল কালাব্রিয়া অঞ্চলের কোসেনজা শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে অবস্থিত। গভীরতায় উৎপন্ন হওয়ায় ভূমিকম্পটির কম্পন বিস্তৃত এলাকায় অনুভূত হলেও ক্ষয়ক্ষতির আশঙ্কা তুলনামূলক কম ছিল।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার গভীর রাতে ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূল এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি ও ভবনে কম্পন অনুভব করেন। অনেকেই আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এদিকে ফক্স ওয়েদারের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোরের দিকে দক্ষিণ ইতালির বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১২টা ১২ মিনিটে সারাসেনা শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কাছে ভূমিকম্পটি আঘাত হানে।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পটির গভীরতা ১৫৩ মাইলেরও বেশি হওয়ায় এর প্রভাব তুলনামূলকভাবে সীমিত ছিল। যদিও কম্পনের তীব্রতা অনেক বাসিন্দা অনুভব করেছেন, তবুও বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

মডিফায়েড মারকেলি ইনটেনসিটি (এমএমআই) স্কেল অনুযায়ী ভূমিকম্পটির প্রাথমিক তীব্রতা ছিল ৪ মাত্রার। এ ধরনের কম্পনকে সাধারণত হালকা মাত্রার হিসেবে বিবেচনা করা হয়। তবে ঘরের ভেতরে অবস্থানকারী মানুষ সহজেই এটি অনুভব করতে পারেন এবং অনেকের ঘুম ভেঙে যেতে পারে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা
ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা
অগ্ন্যাশয় ক্যানসারে নতুন আশার আলো
অগ্ন্যাশয় ক্যানসারে নতুন আশার আলো
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ভোট আজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ভোট আজ