• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফ্রান্স সফর নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাসিক প্রশাসক মায়ের নামে প্রতিষ্ঠান নামকরণের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী সড়কবাতি বিষয়ে অভিজ্ঞতা অর্জনে ফ্রান্স যেতে চান রাসিক প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ভারতীয় ভিসায় নতুন নিয়ম বিতর্কিত বিলিয়ন ডলারের তহবিল স্থগিতের ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের যুদ্ধের পরিস্থিতি মোকাবিলায় আরও বেশি প্রস্তুত ইরান: আইআরজিসি বিদ্যুতের দামও বাড়ছে, ঘোষণা বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জ্বালানি থেকে শিক্ষা, একাধিক বৈঠকে প্রধানমন্ত্রী

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক    ২ জুন ২০২৬, ০৬:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ভোরের অন্ধকারে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় রাজধানী কিয়েভসহ একাধিক অঞ্চল রক্তাক্ত হয়েছে। ভয়াবহ এই হামলায় অন্তত ১৮ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ জুন) ভোরে চালানো এ হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাজধানী কিয়েভ এবং মধ্যাঞ্চলীয় শহর দিনিপ্রো। স্থানীয় প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুই শহর মিলিয়ে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১০০ জনেরও বেশি।

হামলায় কিয়েভের বিভিন্ন আবাসিক ভবন, বাণিজ্যিক স্থাপনা ও অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একাধিক স্থানে আগুন ধরে যায় এবং বেশ কিছু গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। বিস্ফোরণের শব্দে পুরো শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কিয়েভের মেয়র জানিয়েছেন, পোদিলস্কি জেলায় একটি বহুতল আবাসিক ভবনে রুশ বাহিনী পরপর দুটি হামলা চালায়, যার ফলে ভবনটি আংশিকভাবে ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় রাজধানী কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতাও জারি করা হয়েছে।

রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে এটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ হামলা হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো নিরূপণ করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অগ্ন্যাশয় ক্যানসারে নতুন আশার আলো
অগ্ন্যাশয় ক্যানসারে নতুন আশার আলো
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ভোট আজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ভোট আজ
ইতালির দক্ষিণাঞ্চলে ৬.২ মাত্রার ভূমিকম্প
ইতালির দক্ষিণাঞ্চলে ৬.২ মাত্রার ভূমিকম্প