• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আজ খোলা থাকবে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ শাখা

নিজস্ব প্রতিবেদক    ৬ জুন ২০২৬, ১০:২২ এ.এম.
ছবি: সংগৃহীত

বিচারপ্রার্থীদের সেবা অব্যাহত রাখতে এবং আইনজীবীদের মামলা পরিচালনায় সুবিধা নিশ্চিত করতে শনিবার (৬ জুন) সুপ্রিম কোর্টের কয়েকটি গুরুত্বপূর্ণ শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই দিনে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একটি নির্ধারিত শাখাও স্বাভাবিক সময়সূচিতে কার্যক্রম পরিচালনা করবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অধীন স্ট্যাম্প রিপোর্টার শাখা, ফাইলিং শাখা এবং এফিডেভিট সেকশন নির্ধারিত অফিস সময়ে খোলা থাকবে। ফলে আইনজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা মামলা দাখিল, নথি জমা এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

অন্যদিকে, অ্যাটর্নি জেনারেল অফিস জানিয়েছে, মামলার নোটিশ কপি সংগ্রহ ও জমা দেওয়ার সুবিধার্থে তাদের নোটিশ কপি গ্রহণ শাখা শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আদালত-সংশ্লিষ্ট জরুরি প্রশাসনিক কার্যক্রমে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে এবং আইনজীবীরা প্রয়োজনীয় সেবা সহজে গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা

  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক আজ
রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক আজ
বিসিবি নির্বাচন নিয়ে রিট খারিজ, ভোটে বাধা নেই
বিসিবি নির্বাচন নিয়ে রিট খারিজ, ভোটে বাধা নেই
দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন সোহেল, নির্দোষ দাবি স্বপ্নার
দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন সোহেল, নির্দোষ দাবি স্বপ্নার