• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাজেটকে ‘পুষ্টিগুণহীন চানাচুর’ বললেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ১২ জুন ২০২৬, ০৩:৩৫ এ.এম.
ছবি: সংগৃহীত

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘উচ্চাভিলাষী, বাস্তবতাবিবর্জিত ও ঋণনির্ভর’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১১ জুন) বাজেট উপস্থাপনের পর জাতীয় সংসদ প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “এই বাজেট অনেকটা চানাচুরের মতো। দেখতে আকর্ষণীয় এবং খেতে ভালো লাগলেও এর কোনো পুষ্টিগুণ নেই।” তার মতে, বাজেটে অর্থনৈতিক গণতন্ত্রায়নের কথা বলা হলেও ব্যাংকিং ও আর্থিক খাত সংস্কারের বিষয়ে কার্যকর কোনো রূপরেখা উপস্থাপন করা হয়নি।

তিনি অভিযোগ করেন, ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, অর্থ পাচার রোধ, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা কিংবা অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি নিয়ে বাজেটে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই। ফলে এ বাজেট দেশের অর্থনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে ব্যর্থ হবে বলে তিনি মনে করেন।

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, এ বাজেট বাস্তবায়িত হলে দেশি-বিদেশি ঋণের বোঝা এবং মুদ্রাস্ফীতির চাপ আরও বাড়তে পারে। তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় এবং এ ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতি ও অর্জন সন্তোষজনক নয়।

ব্যাংকিং খাতে দলীয়করণ ও রাজনীতিকরণের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, এসব কারণে আমানতকারীদের আস্থা কমছে এবং পুরো খাতে অস্থিরতা তৈরি হচ্ছে। তিনি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন।

বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “দুদক ও বিচার বিভাগ সংস্কার না হলে এত বড় বাজেটের আড়ালে ব্যাপক দুর্নীতির সুযোগ তৈরি হতে পারে।”

শেষ পর্যন্ত রাজনৈতিক স্বচ্ছতা, সুশাসন ও কার্যকর জবাবদিহিতা নিশ্চিত না হলে এ ধরনের বাজেট সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদে ইসলামী ব্যাংক ইস্যু, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ ঝাড়লেন জামায়াত আমির
সংসদে ইসলামী ব্যাংক ইস্যু, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ ঝাড়লেন জামায়াত আমির
ঢাকা দক্ষিণের দুই থানায় বিএনপির নতুন কমিটি ঘোষণা
ঢাকা দক্ষিণের দুই থানায় বিএনপির নতুন কমিটি ঘোষণা
১৩ জুন শহীদ জিয়া-বেগম খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে যুবদলের নতুন কমিটি
১৩ জুন শহীদ জিয়া-বেগম খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে যুবদলের নতুন কমিটি