• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১২ জুন ২০২৬, ০৮:৫২ এ.এম.
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণার পর এর বিভিন্ন দিক ব্যাখ্যা করতে এবং জনমনে উত্থাপিত প্রশ্নের জবাব দিতে সংবাদ সম্মেলনে অংশ নেবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের লক্ষ্য, অগ্রাধিকার এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরা হবে।

পাশাপাশি বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়েও আলোচনা করবেন অর্থমন্ত্রী।অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলনে বাজেটের বিভিন্ন খাতভিত্তিক বরাদ্দ, রাজস্ব সংগ্রহের কৌশল, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে।

গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেবেন তিনি।গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। আকারের দিক থেকে এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং স্বাধীনতার পর ৫৫তম জাতীয় বাজেট।প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭ লাখ কোটি টাকা।

এর মধ্যে সবচেয়ে বড় অংশ সংগ্রহ করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সরকারের উন্নয়ন ও পরিচালন ব্যয় নির্বাহে রাজস্ব আদায়কে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।অন্যদিকে বাজেটে মোট ঘাটতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এ ঘাটতি পূরণে দেশীয় ও বৈদেশিক উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে।

অভ্যন্তরীণ উৎস, বিশেষ করে ব্যাংক ব্যবস্থা ও সঞ্চয়পত্র থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বিদেশি ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।অর্থনীতিবিদদের মতে, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং ঋণনির্ভর ঘাটতি ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। একই সঙ্গে কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নের বিষয়ও গুরুত্ব পাবে।

তাই আজকের সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতির চাপ কমাতে সরকারের করণীয়, রাজস্ব সংগ্রহের সক্ষমতা বৃদ্ধি এবং বাজেট ঘাটতি মোকাবিলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাজেট নিয়ে জনমনে থাকা বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা ও সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট বার্তা পাওয়া যেতে পারে এ সংবাদ সম্মেলন থেকে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ বিভাগে ১৪,৯৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
বাজেট ২০২৬-২৭ বিদ্যুৎ বিভাগে ১৪,৯৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
ভূমিকম্প মোকাবিলায় আধুনিক সরঞ্জাম বাড়ানোর উদ্যোগ
বাজেট ২০২৬-২৭ ভূমিকম্প মোকাবিলায় আধুনিক সরঞ্জাম বাড়ানোর উদ্যোগ
ইসির জন্য ৪৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
বাজেট ২০২৬-২৭ ইসির জন্য ৪৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব