• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক    ১২ জুন ২০২৬, ০৫:২৫ এ.এম.
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ প্রস্তাব উপস্থাপন করেছেন। তিনি জানান, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় নিয়ে আগামী কয়েক বছরে ধাপে ধাপে করমুক্ত আয়সীমা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা বিবেচনায় নিয়ে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। প্রস্তাব অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে সাধারণ করদাতাদের করমুক্ত আয়সীমা বর্তমান ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হবে।

 বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ প্রস্তাব উপস্থাপন করেছেন। তিনি জানান, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় নিয়ে আগামী কয়েক বছরে ধাপে ধাপে করমুক্ত আয়সীমা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে সাধারণ করদাতাদের করমুক্ত আয়সীমা আরো বাড়িয়ে ৪ লাখ টাকা করা হবে। ২০৩০-৩১ করবর্ষে এ সীমা ৪ লাখ ২৫ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।

বিশেষ শ্রেণির করদাতাদের জন্যও করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। নারী করদাতা এবং ৬৫ বছর বা তার বেশি বয়সী করদাতাদের ক্ষেত্রে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত আয়সীমা বর্তমান ৪ লাখ ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা করা হবে। পরবর্তী দুই করবর্ষে এ সীমা ৫ লাখ টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে ৫ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে এ সীমা ৫ লাখ ৫০ হাজার টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে ৫ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছে।

এছাড়া গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত আয়সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। পরবর্তী দুই করবর্ষে এ সীমা ৫ লাখ ৭৫ হাজার টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে ৬ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভূমিকম্প মোকাবিলায় আধুনিক সরঞ্জাম বাড়ানোর উদ্যোগ
বাজেট ২০২৬-২৭ ভূমিকম্প মোকাবিলায় আধুনিক সরঞ্জাম বাড়ানোর উদ্যোগ
ইসির জন্য ৪৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
বাজেট ২০২৬-২৭ ইসির জন্য ৪৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
কৃষক কার্ডে বরাদ্দ ১০৬২ কোটি টাকা
বাজেট ২০২৬-২৭ কৃষক কার্ডে বরাদ্দ ১০৬২ কোটি টাকা