• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাজেট ২০২৬-২৭

এই প্রথম মৎস্য বীমা চালুর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক    ১২ জুন ২০২৬, ০৭:৫৯ এ.এম.
ছবি: সংগৃহীত

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চাষিদের ঝুঁকি মোকাবেলায় দেশে প্রথমবারের মতো মৎস্য বীমা স্কিম চালু ও বাণিজ্যিক মৎস্য খামার যান্ত্রিকীকরণের পরিকল্পনা নিয়েছি।

মৎস্য চাষিদের ঝুঁকি মোকাবেলায় দেশে প্রথমবারের মতো মৎস্য বীমা স্কিম চালুর পরিকল্পনা করছে সরকার। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব ঘোষনার সময় এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, চাষিদের ঝুঁকি মোকাবেলায় দেশে প্রথমবারের মতো মৎস্য বীমা স্কিম চালু ও বাণিজ্যিক মৎস্য খামার যান্ত্রিকীকরণের পরিকল্পনা নিয়েছি।

তিনি বলেন, আমরা প্রকৃত মৎস্যজীবী ও কৃষকদের সুরক্ষায় ‘জাল যার জলা তার’ নীতির ভিত্তিতে জলমহাল, উপকূলীয় খাল ও হাওরগুলো স্থানীয় মৎস্যজীবী ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছি। ২০৩০ সালের মধ্যে মৎস্য রফতানি আয় ১ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভূমিকম্প মোকাবিলায় আধুনিক সরঞ্জাম বাড়ানোর উদ্যোগ
বাজেট ২০২৬-২৭ ভূমিকম্প মোকাবিলায় আধুনিক সরঞ্জাম বাড়ানোর উদ্যোগ
ইসির জন্য ৪৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
বাজেট ২০২৬-২৭ ইসির জন্য ৪৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
কৃষক কার্ডে বরাদ্দ ১০৬২ কোটি টাকা
বাজেট ২০২৬-২৭ কৃষক কার্ডে বরাদ্দ ১০৬২ কোটি টাকা