• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুন ২০২৬, ০৭:৪০ এ.এম.
ছবি: সংগৃহীত

দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে সকাল ৯টার মধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ মালয়েশিয়া যাত্রা দিয়ে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
আজ মালয়েশিয়া যাত্রা দিয়ে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
ভিআইপি গ্যালারি ছেড়ে হঠাৎ মাঠের পাশে প্রধানমন্ত্রী
গোল্ডকাপ ফুটবল ভিআইপি গ্যালারি ছেড়ে হঠাৎ মাঠের পাশে প্রধানমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শেই দেশগঠনে কাজ করছে সরকার: ভূমি প্রতিমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শেই দেশগঠনে কাজ করছে সরকার: ভূমি প্রতিমন্ত্রী