• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রৌমারীতে ৭ দিন ধরে সীমান্ত শুন্যরেখায় ৫ যুবক তিন বড় ইস্যুতে ‘কোনো আপস নয়’ রাজপথে থাকার ঘোষণা পাটওয়ারীর বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ অর্থ ও ক্ষমতা নয়, কর্মই মানুষকে স্মরণীয় করে রাখে: ডিএসসিসি প্রশাসক মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক কর্মসূচিতে স্থানীয় সরকার মন্ত্রী ঢাকায় নির্ভুল ও নতুন ভোটার তালিকা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান

পুনর্বাসন ছাড়াই আবাসন ছাড়তে চাপ: আজিমপুর সরকারি কলোনির ৪১৮ পরিবারের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক    ২০ জুন ২০২৬, ০৭:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

আজিমপুর সরকারি কলোনি (জোন-সি) এলাকার ৪১৮টি সরকারি চাকরিজীবী পরিবারের সদস্যরা পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছেন। তাদের অভিযোগ, যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করেই বর্তমান আবাসন ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে, যা তাদের পরিবার ও সন্তানদের শিক্ষা কার্যক্রমকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।

শনিবার (২০ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে পরিবারগুলো।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, তারা বাংলাদেশ সচিবালয়, সুপ্রিম কোর্ট, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী। দীর্ঘদিন ধরে তারা আজিমপুর সরকারি কলোনির জোন-সি এলাকায় বসবাস করে আসছেন। তাদের সন্তানরা এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত।

ভুক্তভোগীদের নিয়ে গঠিত একটি কমিটির সভাপতি কোহিনুর আক্তার শ্যামলী এবং সাধারণ সম্পাদক মুহাঃ মনোয়ার হোছাইন কাউছার তাদের লিখিত বক্তব্যে বলেন, জাতীয় নির্বাচনের আগে আজিমপুর গণপূর্ত বিভাগের বিতর্কিত নির্বাহী প্রকৌশলী ফয়সাল হাশিম জোন-সি এলাকায় ১১টি ভবন নির্মাণের দরপত্র আহ্বান করেন। পরবর্তীতে গণপূর্ত বিভাগের এক সভায় পুরাতন ভবনসমূহ দ্রুত খালি করার এবং টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি করা হয়।

মানববন্ধনে আরও বলা হয়, জোন-সি প্রকল্পের জন্য পূর্বে অনুষ্ঠিত এক সভায় বর্তমান বাসিন্দাদের জোন-বি এলাকায় স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়ন না করে বাসিন্দাদের উচ্ছেদের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, তারা বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন ও স্মারকলিপি দিয়েছেন। তবে তাদের দাবি অনুযায়ী, পুনর্বাসন বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা আরও অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে ভবনগুলোর কোনো সংস্কার বা মেরামত কাজ করা হয়নি, যদিও নিয়মিতভাবে বাসাভাড়া আদায় করা হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বাসা খালি করার জন্য বিভিন্ন ধরনের নোটিশ প্রদান করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে চাপ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছেও অভিযোগ করেছেন বলে জানান।

চার দফা দাবি
মানববন্ধন থেকে অংশগ্রহণকারীরা চারটি দাবি উত্থাপন করেন—
১. সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী তাদের আজিমপুর এলাকায় জোন-বিতে পুনর্বাসন নিশ্চিত করতে হবে।

২. জোন-এ এলাকার নতুন নির্মিত ভবনগুলোর কাজ সম্পন্ন করে সরকারি বাসা বরাদ্দবিধি অনুযায়ী বর্তমান বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

৩. আজিমপুরে ইতোমধ্যে সম্পন্ন হওয়া জোন-এ ও জোন-বি প্রকল্পের মতো জোন-সি প্রকল্পও বাস্তবায়ন করতে হবে।

৪. আজিমপুর গণপূর্ত বিভাগের বিতর্কিত নির্বাহী প্রকৌশলী ফয়সাল হাশিমসহ সংশ্লিষ্টদের অপসারণ এবং তাদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, তারা সরকারি চাকরিজীবী হিসেবে সরকারের কাছে মানবিক হস্তক্ষেপ প্রত্যাশা করছেন। তাদের দাবি, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হলে শত শত পরিবারের আবাসন ও শিশুদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

মানববন্ধনের আয়োজকদের পক্ষে জানানো হয়, আজিমপুর সরকারি কলোনি (জোন-সি) এলাকার ৪১৮টি পরিবারের স্বার্থে এই কর্মসূচি পালন করা হয়েছে।

‎ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক
গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক
রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন
রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন
রাজধানীতে চুরি হওয়া টয়োটা গাড়ি উদ্ধার করল পুলিশ, আটক ১
রাজধানীতে চুরি হওয়া টয়োটা গাড়ি উদ্ধার করল পুলিশ, আটক ১