• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যাত্রাবাড়ী-সায়েদাবাদে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ২৪ জুন ২০২৬, ০৫:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা ও সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।

বুধবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. ইসমাইল হারিজ, মো. আলম, মো. রবিন, মো. সিদ্দিকুর রহমান, নাছাত খান নাবিল ও রবিউল ইসলাম মাহিন।

ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী বলেন, বুধবার ডিবি ওয়ারী বিভাগের একটি টিম গোপন খবরের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন চৌরাস্তা ও সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই করতো। তাদের বিরুদ্ধে চুরি, মাদক ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার
ফাইল ছবি
চাঁদাবাজির অভিযোগে বিএনপি এমপির ছেলে ডিবি হেফাজতে
কুড়িগ্রামে মরিচ ক্ষেতের আড়ালে গাঁজার চাষ
কুড়িগ্রামে মরিচ ক্ষেতের আড়ালে গাঁজার চাষ