• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পুলিশ দেখেই মোটরসাইকেল ফেলে পালালেন হেলমেটবিহীন চালক

নিজস্ব প্রতিবেদক    ২৪ জুন ২০২৬, ০৫:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর এয়ারপোর্ট এলাকায় হেলমেটবিহীন মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র তল্লাশির সময় চোর চক্রের হাত থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলো উত্তরা ট্রাফিক বিভাগের এয়ারপোর্ট জোনের ট্রাফিক পুলিশ।

‎বুধবার (২৪ জুন) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানান।

‎পুলিশ সূত্রে জানা যায়, আটক আরিফুল সাগর প্রায় ছয় মাস আগে এয়ারপোর্ট এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি এবং বসুন্ধরা আবাসিক এলাকায় একটি স্বর্ণ চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিলো।

নিয়াজ মেহেদী জানান, মঙ্গলবার (২৩ জুন) রাত ৯টায় এয়ারপোর্ট আউটগোয়িং ওয়াই ক্রসিং এলাকায় দায়িত্ব পালনের সময় হেলমেটবিহীন এক মোটরসাইকেল আরোহীকে থামানো হয়। এ সময় তার কাছে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখতে চাইলে সে দেখাতে পারেনি। পাশাপাশি তার আচরণে সন্দেহজনক অস্থিরতা লক্ষ্য করা যায়।

পরবর্তীতে মোটরসাইকেলের নিবন্ধন নম্বর যাচাই করে প্রকৃত মালিকের তথ্য সংগ্রহের চেষ্টা করা হলে ওই ব্যক্তি হঠাৎ দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে ধাওয়া করে প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে তাকে আটক করা হয়।

‎তিনি আরও জানান, আটককৃত ব্যক্তি মোটরসাইকেলটি চোরাই বলে স্বীকার করে। উদ্ধার হওয়া মোটরসাইকেলের নম্বর ঢাকা মেট্রো-ল-৩২-৪৯৯৯। পরবর্তীতে তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা নিতে মোটরসাইকেলসহ এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার
ফাইল ছবি
চাঁদাবাজির অভিযোগে বিএনপি এমপির ছেলে ডিবি হেফাজতে
কুড়িগ্রামে মরিচ ক্ষেতের আড়ালে গাঁজার চাষ
কুড়িগ্রামে মরিচ ক্ষেতের আড়ালে গাঁজার চাষ