• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে ইশরাককে জানাল অপরাজিত ২৪ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক    ৮ জুলাই ২০২৬, ০৪:৫০ পি.এম.
ঢাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ফাউন্ডেশনের প্রতিনিধিরা পুনর্বাসন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন ইশরাক। ছবি: ভিওডি বাংলা
ঢাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ফাউন্ডেশনের প্রতিনিধিরা পুনর্বাসন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন ইশরাক। ছবি: ভিওডি বাংলা

জুলাই আন্দোলনে আহত ও দৃষ্টি হারানোদের পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবহিত করেছে অপরাজিত ২৪ ফাউন্ডেশন।

মঙ্গলবার (৮ জুলাই ) ঢাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে ফাউন্ডেশনের প্রতিনিধিরা পুনর্বাসন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তারা আহত ও দৃষ্টি হারানো জুলাই যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান, মানসিক সহায়তা এবং দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করতে ফাউন্ডেশনের চলমান উদ্যোগ সম্পর্কে প্রতিমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।

এ সময় প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের কল্যাণে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন। তিনি আহত ও দৃষ্টি হারানো জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে গৃহীত কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন ।  

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও কল্যাণে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ
শিক্ষাবিদ ও গবেষক এ কে এম ওয়াহিদুজ্জামান। ছবি: সংগৃহীত
জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান
ছবি: সংগৃহীত
বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার