• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সীতাকুণ্ডতে আওয়ামী লীগ নেতা সাদাকাত উল্লাহ মিয়াজীকে গ্রেপ্তার

   ৯ নভেম্বর ২০২৪, ০৩:০০ পি.এম.
সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডতে আওয়ামী লীগ নেতা সাদাকাত উল্লাহ মিয়াজীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর আকবর শাহ্ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। তিনি সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিয়াজীকে নগরীর আকবরশাহ থানা এলাকায় একটি ভাড়া বাসা গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান কালবেলাকে বলেন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদাকাত উল্লাহ মিয়াজীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। সরকার পতনের পর থেকে পলাতক থাকার কারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরেক বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ২
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরেক বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মহাপরিচালক নিয়োগ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মহাপরিচালক নিয়োগ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ