• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডা. মুরাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মাহির

ভিওডি বাংলা ডেস্ক    ১১ জুলাই ২০২৬, ০৮:৩১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

চিত্রনায়িকা মাহিয়া মাহি ও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পুরোনো সেই অডিও ফাঁসের ঘটনাটি নিয়ে আবারও আবার উত্তাল সোশ্যাল মিডিয়া। সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ ভিডিওবার্তা প্রকাশ করে মাহি নিজের অবস্থান পরিষ্কার করেছেন এবং সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ এনেছেন।

ভিডিওতে মাহি বলেন, একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য করা হচ্ছে। অথচ পুরো ঘটনা না বুঝেই অনেকেই তাকে দোষারোপ করছেন। মাহির ভাষ্য, ‘আপনারা কি এতটুকুও বোঝেন না? অডিওতে তো স্পষ্ট শোনা যাচ্ছে, উনি (ডা. মুরাদ হাসান) বলছেন- ‘ও তো আমার ফোন ধরবে না।’ তার মানে আমি তার ফোন ধরতাম না। আমাকে তিনি আমার ফোনে রিচ করতে পারতেন না বলেই অন্য একজনের ফোন ব্যবহার করে কথা বলেছেন। আমি তো তাকে ব্লক করে রেখেছিলাম।’ 

তিনি আরও বলেন, ‘অডিওতে উনি (ডা. মুরাদ হাসান) স্পষ্টভাবে বলছেন, "র‌্যাব পাঠাবো, পুলিশ পাঠাবো, এনএসআই পাঠাবো, ডিজিএফআই পাঠাবো।" যদি সম্পর্ক ভালো থাকত, তাহলে কি এসব বলতেন? আমি তাকে এতটাই এড়িয়ে চলতাম যে, আমাকে ধরতে এসবের ভয় দেখাতে হয়েছে।’ 

অভিনেত্রী দাবি করেন, বিষয়টি নিয়ে সে সময় তিনি প্রভাবশালী অনেক মানুষের কাছেই সাহায্য চেয়েছিলেন। তিনি বলেন, ‘আমি যাদের চিনতাম, যারা আমাকে সাহায্য করতে পারতেন, সবাইকে জানিয়েছি যে উনি (ডা. মুরাদ হাসান) আমাকে বিরক্ত করছেন, হুমকি দিচ্ছেন। অনেক সহকর্মীও বিষয়টি জানতেন।’ 

মাহিয়া মাহি বলেন, কয়েকজন সহকর্মী রাতের বেলায় তাকে ফোন করে ডা. মুরাদের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করতেন। পরে তারা সতর্ক করে বলেন, রাত ১১টার দিকে তাদের ফোন এলে যেন তিনি রিসিভ না করেন, কারণ তখন ডা. মুরাদ তাদের সামনেই থাকতেন। তিনি বলেন, ‘সবাইকে বলেছি উনি (ডা. মুরাদ হাসান) আমাকে ডিস্টার্ব করছেন। কিন্তু সবাই বলত, উনি তো মন্ত্রী, আমরা কী করব?’

সবশেষে এই অভিনেত্রী আবারও দাবি করেন, শুধু তাকেই নয়, দেশের মিডিয়া অঙ্গনের আরও অনেক নারীকে উত্যক্ত ও হয়রানি করেছেন সাবেক এই প্রতিমন্ত্রী। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘অসভ্য মুরাদ ও বিহারীদের গাত্রদাহ। সবাইকে একবার শুনার অনুরোধ জানাচ্ছি, এটা একটা নায়িকা না, একজন মায়ের অনুরোধ।’

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চিরসবুজ নায়িকা পূর্ণিমার জন্মদিন আজ
ছবি: সংগৃহীত
বড় অংকের অর্থ গুনতে হলো টেইলর সুইফটকে
ছবি : সংগৃহীত
‘আমি আমার আমিকে ভালোবাসি’