• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন

শিগগিরই চীন, থাইল্যান্ড ও জাপান সফরে যাবেন ড. ইউনূস

   ৯ মার্চ ২০২৫, ১০:০৪ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
বৈশ্বিক যোগাযোগ, সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে দেশগুলোর সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চলতি মার্চ, এপ্রিল ও মে মাসে চীন, থাইল্যান্ড ও জাপান সফর করবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ড. ইউনূস ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান শেষে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন। আশা করা হচ্ছে ২৮ মার্চ বেইজিংয়ে দুই দেশের নেতা ড. ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে।

গত বছরের ২৫ আগস্ট ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সুবিধাজনক সময়ে ড. ইউনূসকে চীন সফরের আমন্ত্রণ জানান। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, 'আপাতত এই সফরের প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস ২৬ মার্চ ঢাকা ত্যাগ করতে পারেন।

সফর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার জন্য ড. ইউনূস চীনের হাইনান প্রদেশ থেকে বেইজিং যাবেন।

পরিকল্পনা অনুযায়ী, প্রধান উপদেষ্টা প্রথমে চীনের দক্ষিণাঞ্চলের হাইনান প্রদেশের বোয়াওতে ২৫ থেকে ২৮ মার্চ অনুষ্ঠেয় বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫-এ যোগ দেবেন।

ইতোমধ্যে আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার অনেক প্রধান, মন্ত্রী পর্যায়ের কর্মকর্তা, ফরচুন গ্লোবাল ৫০০ এর উদ্যোক্তা এবং খ্যাতনামা বিশেষজ্ঞ ও স্কলাররা বার্ষিক সম্মেলনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন বিএফএ মহাসচিব ঝাং জুন।

থাইল্যান্ড বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনের আয়োজন করবে ব্যাংককে এবং বাংলাদেশ ৪ এপ্রিল এর পরবর্তী চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করবে। শীর্ষ সম্মেলনের আগে ৩ এপ্রিল মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে।

একটি কূটনৈতিক সূত্র ইউএনবিকে জানিয়েছে, প্রধান উপদেষ্টার এই সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং শীর্ষ সম্মেলনের ফাঁকে ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে প্রথমবারের মতো একান্ত বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে জাপানের পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি ভাইস মিনিস্টার ইকুইনা আকিকো টোকিওতে ২৯ ও ৩০ মে অনুষ্ঠেয় নিক্কেই ৩০তম ফিউচার অব এশিয়া ইভেন্টে যোগ দিতে অধ্যাপক ইউনূসকে জাপান সফরের আমন্ত্রণ জানান।

তিনি ২০০৪ সালে নিক্কেই এশিয়া পুরস্কার বিজয়ী ড. ইউনূসকে মে মাসে অনুষ্ঠেয় ওসাকা এক্সপো ২০২৫-তে আমন্ত্রণ জানান।

কর্মকর্তারা জানান, প্রধান উপদেষ্টা নিক্কেই ৩০তম ফিউচার অব এশিয়া অনুষ্ঠানে যোগ দেবেন এবং ড. ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনে উভয় দেশই কাজ করছে।

তথ্যসূত্র: ইউএনবি

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বাড়ছে বেতন, যুক্ত হচ্ছে একাধিক সুবিধা
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বাড়ছে বেতন, যুক্ত হচ্ছে একাধিক সুবিধা