• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আ. লীগ–জাপাসহ ১১ দলের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার রিট

   ২৮ অক্টোবর ২০২৪, ০৩:৫২ পি.এম.

ভিওডিবাংলা ডেস্ক

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১১টি দলকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি না দিতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে রিট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক। আজ সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, আবুল হাসনাত ও হাসিবুল ইসলাম আবেদনকারী হয়ে এ রিট করেন। আইন সচিব, স্বরাষ্ট্রসচিব, নির্বাচন কমিশন ও পুলিশের মহাপরিদর্শকের প্রতি এই নির্দেশনা চাওয়া হয়।

বাকি দলগুলো হলো—জাতীয় পার্টি (মঞ্জু), জাতীয় সমাজ তান্ত্রিক দল—জাসদ, বিকল্প ধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশন, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, গণতন্ত্রী দল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, মার্ক্সিস্ট লেনিনিস্ট (বড়ুয়া) ও সোশ্যালিস্ট পার্টি অব বাংলাদেশ। 

এর বাইরে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা নিয়ে অপর একটি রিটও করেছেন তারা। রিটের ওপর আগামীকাল মঙ্গলবার হাইকোর্টে শুনানি হতে পারে।

১১টি দলের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের নির্বাচনে অংশগ্রহণ থেকে দলগুলোকে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছে রিটে।

ভিওডিবাংলা/নিউজ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে রিং স্থাপন
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে রিং স্থাপন
জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ জন
জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ জন