• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভেঙে গেছে ট্রাফিক সিগনাল কোয়ালিশন সরকার খ্যাত

   ১০ নভেম্বর ২০২৪, ০৩:১২ পি.এম.

ভেঙে গেছে ট্রাফিক সিগনাল কোয়ালিশন সরকার খ্যাত জার্মানির তিন দলীয় জোট সরকার। শুরু থেকেই শরিক দলগুলোর মধ্যে মতবিরোধ চলে আসছিল। যার পরিণতি হিসেবে সংসদ ভেঙে দেওয়া হয়।

বুধবার (৬ নভেম্বর) রাতে ফ্রি ডেমোক্রেটিক দলের অর্থমন্ত্রী পদত্যাগ করেছেন, তিনি তার সংসদ সদস্য পদটিও ছেড়ে দেন। একই সভায় নতুন অর্থমন্ত্রী মি. রবার্ট হ্যাবাককে রাষ্ট্রপতি স্টাইন মায়া শপথ পড়ান।

জার্মান পার্লামেন্টের নিয়ম অনুযায়ী, এ বছরের মধ্যেই চ্যান্সেলর ওলাপ সোলসকে সংসদ সদস্যদের আস্থা ভোটের মাধ্যমে তাকে তার পদে টিকে থাকতে হবে। পাশাপাশি আগামী তিন মাসের (৯০) মধ্যে নতুন সংসদ নির্বাচন দিতে হবে। ইউক্রেন যুদ্ধ, জ্বালানি ক্রয়, স্বাস্থ্য খাতে ব্যয় ও অধিবাসী আইনসহ আরও কিছু বিষয় নিয়ে দীর্ঘদিন দলগুলোর মধ্যে বিরোধ চলে আসছিল।

তিন দলের মধ্যে এসব পদক্ষেপের কারণে জোট সরকারের পতনের কারণ। ২০২১ সাল থেকে ইউরোপের বৃহত্তম অর্থনীতির নেতৃত্ব দিয়েছে জার্মান এবং এখন রাজনৈতিক বিরোধীদের কাছ থেকে শোলজের প্রশাসনকে টিকিয়ে রাখার জন্য অবিলম্বে নির্বাচনের আহ্বান জানানো হচ্ছিল।

জোটটি শোলজের সোশ্যাল ডেমোক্র্যাট, লিন্ডনারের প্রো-বিজনেস ফ্রি ডেমোক্র্যাট এবং গ্রিন পার্টির সমন্বয়ে গঠিত। রাজনৈতিক হেভিওয়েট চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল রাজনীতি ছেড়ে দেওয়ার পর জোটটি দায়িত্ব নেয়।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেহরানের কাছে মাঝারি মাত্রার ভূমিকম্প
তেহরানের কাছে মাঝারি মাত্রার ভূমিকম্প
১৩ জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা
১৩ জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা
সীমান্ত নিরাপত্তা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রণধীর জয়সওয়াল
সীমান্ত নিরাপত্তা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রণধীর জয়সওয়াল