• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৪৩ বিসিএসে নিয়োগপ্রাপ্তদের যোগদানের সময় পেছাল

   ২৮ অক্টোবর ২০২৪, ০৭:৫০ পি.এম.
ফাইল ছবি

প্রায় দেড়মাস পিছিয়েছে ৪৩তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের চাকরিতে যোগদানের সময়। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৫ অক্টোবরের প্রজ্ঞাপনে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরিতে যোগদানের তারিখ আগামী ১৭ নভেম্বরের পরিবর্তে ২০২৫ সালের ১ জানুয়ারি নির্ধারণ করা হলো।

এর আগে গত ১৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৩তম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করে। ফলাফল অনুযায়ী, ক্যাডার পদে নিয়োগ পাচ্ছেন ২ হাজার ৬৪ জন। স্থগিত করা হয় ৯৯ জনের ফল।

তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে ক্যাডার সার্ভিসে ২৫৫ জনের বিষয়ে পুনরায় যাচাই-বাছাই শুরু করে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে রিং স্থাপন
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে রিং স্থাপন
জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ জন
জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ জন