• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখতে উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে

   ১১ নভেম্বর ২০২৪, ০১:০৫ পি.এম.

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখতে কাজের গতি এবং দক্ষতা বাড়াতেই উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে।

 

সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

 

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কাজের গতি এবং দক্ষতা বাড়াতেই নতুন কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেয়া হয়েছে কয়েকজনকে।

 

তিনি বলেন, আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখতে মানুষের প্রত্যাশা রয়েছে। এসব বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে বলেই উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে।

 

জুলাই- আগস্টের গণহত্যার বিচার ও সংস্কারকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, কমিশন যেগুলো হয়েছে, মঙ্গলবারের (১২ নভেম্বর) মধ্যে বাকিগুলো চূড়ান্ত করা হবে। এর পরেই সংস্কারের কাজগুলো শুরু হবে।

 

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে এটাই স্বাভাবিক। কিন্তু তারা সংস্কারের দাবিও অস্বীকার করছে না। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কারে বাধা এসেছে এ রকম হয়নি। 

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরেক বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ২
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরেক বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মহাপরিচালক নিয়োগ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মহাপরিচালক নিয়োগ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ