• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ প্রধান উপদেষ্টার

   ১২ নভেম্বর ২০২৪, ০৬:৪০ পি.এম.
সংগৃহীত ছবি

আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনের উদ্বোধনী দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশ্বের অন্তত ২০টি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দেখা করেছেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

কপ-২৯ সম্মেলনের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে দেখা করেছেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় প্রেসিডেন্ট এরদোয়ান ড. ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান।

সেই সঙ্গে গভীর সংস্কার ও সমৃদ্ধ দেশ গড়ার যাত্রায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

ড. ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট ও তুর্কি ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরেও আমন্ত্রণ জানান।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেহরানের কাছে মাঝারি মাত্রার ভূমিকম্প
তেহরানের কাছে মাঝারি মাত্রার ভূমিকম্প
১৩ জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা
১৩ জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা
সীমান্ত নিরাপত্তা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রণধীর জয়সওয়াল
সীমান্ত নিরাপত্তা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রণধীর জয়সওয়াল