• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৩০ নভেম্বর হজের প্রাথমিক নিবন্ধনের শেষদিন

   ১৪ নভেম্বর ২০২৪, ০৬:০১ পি.এম.

এ বছর হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না। আগামী ৩০ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ হতে এ-সংক্রান্ত পত্র জারি করা হয়েছে। পরে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে প্রেস রিলিজ দিয়ে এ তথ্য জানিয়েছেন।

হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, ২০২৫ সনে হজে গমনের জন্য পূর্ব ঘোষণা অনুসারে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরকারি-বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছু ব্যক্তিরা তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করবেন। প্রাথমিক নিবন্ধনের সময় সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ-১ ও সাধারণ হজ প্যাকেজ-২ এর যে কোনোটি নির্বাচন করা যাবে। ৩০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের পাশাপাশি প্যাকেজের সম্পূর্ণ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধনও করা যাবে। তবে ৩০ নভেম্বরের পরে প্রাথমিক নিবন্ধনের কোনো সুযোগ থাকবে না।

এতে আরও বলা হয়েছে, হজ প্যাকেজ নির্বাচনের পর আর প্যাকেজ পরিবর্তন করা যাবে না।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরেক বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ২
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরেক বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মহাপরিচালক নিয়োগ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মহাপরিচালক নিয়োগ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ