• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঋণ না দেওয়ায় ম্যানেজারকে মারধর করে ভল্টের চাবি ছিনতাই

   ১৪ নভেম্বর ২০২৪, ০৬:২০ পি.এম.

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকের ম্যানেজার মাহাবুবুর রহমানকে মারধর করে ভল্টের চাবি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ব্যাংকের ম্যানেজার মাহাবুবুর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের সাদেক মিয়ার ছেলে নাহিদুল ইসলাম রাসেল, বাচ্চু মিয়ার ছেলে আজিজুল হকসহ অজ্ঞাত তিনজন।

এর আগে বুধবার সন্ধ্যায় গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নাহিদুল ইসলাম রাসেল ও আজিজুল হক ঈশ্বরগঞ্জ সোহাগী শাখা কৃষি ব্যাংকের ঋণের জন্য আবেদন করেন। ঋণের আবেদন যাচাইবাছাই করে আবেদন নামঞ্জুর করে ব্যাংক কর্তৃপক্ষ। পরে ওই দুই ব্যক্তি ঋণ দেওয়ার জন্য ব্যাংকের ম্যানেজারকে চাপ দিলে তিনি অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি ম্যানেজারকে হুমকি দেন।

এদিকে বুধবার ব্যাংকের ম্যানেজার মাহাবুবুর রহমান ব্যাংকের কাজ শেষে ঈশ্বরগঞ্জের সোহাগী থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় পথরোধ করে নাহিদুল ইসলাম রাসেল ও আজিজুল হকসহ সংঘবদ্ধ একটি দল তাকে মারধর করে ব্যাংকের ভল্টের চাবি ছিনতাই করে নিয়ে যায়।

এদিকে চাবি ছিনতাইয়ের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনিসংহ উত্তর জেলা শাখার ডিজিএম মো. কামরুল হাসান। তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে ব্যবস্থা নেওয়া হবে।

ব্যাংকের ম্যানেজার মাহাবুবুর রহমান বলেন, ওই দুই ব্যক্তির ব্যাংক ঋণের আবেদন যাচাইবাছাই করে নামঞ্জুর করা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে গালাগাল করে হুমকি দেন। বুধবার ব্যাংকের কাজ শেষে বাড়ি ফেরার পথে আমাকে মারধর করে আমার সঙ্গে থাকা ব্যাগসহ ব্যাংকের চাবি ছিনিয়ে নিয়ে যায়।

গৌরিপুর থানার ওসি (তদন্ত) আব্দুল মালিক বলেন, ব্যাংক ম্যানেজারকে মারধরের ঘটনায় ব্যাংকের ম্যানেজার মাহাবুবুর রহমান বাদী হয়ে দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরেক বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ২
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরেক বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মহাপরিচালক নিয়োগ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মহাপরিচালক নিয়োগ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ