• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আধিপত্যবাদের কাছে মাথা নত করলে ছাড় নয়: গোলাম পরওয়ার যুক্তরাষ্ট্রে মেসিদের জন্য ৫০০ কেজি গরুর মাংস পাঠাল আর্জেন্টিনা চট্টগ্রামের ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা ইরানের সঙ্গে সংলাপ নিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট রৌমারীতে ৭ দিন ধরে সীমান্ত শুন্যরেখায় ৫ যুবক তিন বড় ইস্যুতে ‘কোনো আপস নয়’ রাজপথে থাকার ঘোষণা পাটওয়ারীর বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ

ঐকমত্য করতে হলে সবাইকে ছাড় দিতে হবে : আলী রীয়াজ

   ৪ মে ২০২৫, ১২:৫৬ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক: 

ঐকমত্য তৈরি করতে হলে সবাইকে কিছু না কিছু ছাড় দিতে হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। রোববার (৪ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছু ছাড় দিতে হবে। তবে মৌলিক বিষয়গুলো নিয়ে আমাদের ঐকমত্য হয়ে এগিয়ে যেতে হবে। ১৫ দিনের মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ করতে পারবো। শুধুমাত্র এই টেবিলে বসে আলোচনা করলেই হবে না। নিজেদের মধ্যে এবং সহযোগী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা করার আহ্বান জানান তিনি।

১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, মতপার্থক্য আমাদের মধ্যে আছে। তারমধ্যেও ন্যূনতম ঐকমত্য যাতে হয়, আগামী দিনে যাতে আর কখনো স্বৈরশাসন না আসতে পারে। কেউ চাইলেই যেন সংবিধানকে আমূল পরিবর্তন করতে না পারে, সেজন্য আমরা কাজ করে যাব। সংস্কারের যৌক্তিক পরিণতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বিলম্বিত হোক আমরা চাই না।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
এবারের বাজেট প্রকৃতপক্ষে জনবান্ধব: পানিসম্পদ প্রতিমন্ত্রী
এবারের বাজেট প্রকৃতপক্ষে জনবান্ধব: পানিসম্পদ প্রতিমন্ত্রী
বিএনপি সবসময় জনগণের পাশে থাকতে চায়: সমাজকল্যাণমন্ত্রী
বিএনপি সবসময় জনগণের পাশে থাকতে চায়: সমাজকল্যাণমন্ত্রী