• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাল্টাপাল্টি কর্মসুচি: জাপা কার্যালয়ের আশপাশে সভা, সমাবেশ নিষিদ্ধ

   ২ নভেম্বর ২০২৪, ০১:৫৩ এ.এম.
ফাইল ছবি

ভিওডিবাংলা ডেস্ক

রাজধানীর কাকরাইল ও আশপাশের এলাকায় সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২ নভেম্বর ২০২৪, শনিবার পাইওনিয়ার রোডস্থ ৬৬ নং ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

এদিকে, আজ সকালে নিজেদের পোড়া কার্যালয়ের সামনে আগামীকাল (২ নভেম্বর) শনিবার সমাবেশ করার ঘোষণা দেয় জাপা। এক সংবাদ সম্মেলনে জাপা চেয়ারম্যান ঘোষণা দেন, জীবনের ঝুঁকি নিয়ে হলেও শনিবার কাকরাইলে সমাবেশ করবে তার দল।

এ সময় তিনি বলেন, আমরা ২ তারিখ (২ নভেম্বর, শনিবার) যে কর্মসূচি দিয়েছি, সে কর্মসূচি চালু থাকবে। কেউ ভয় পাবেন না যে যেখানে আছেন।…আমরা মরতে আসছি, আমরা মরতে চাই। কত লোক মারবেন ওনারা, আমরা সেটা দেখতে চাই। 

অন্যদিকে, জাপার আহুত এই সমাবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা। তারাও কাকরাইলে দলটির কার্যালয়ের সামনে পাল্টা কর্মসূচি দিয়েছে। শনিবার বেলা ১১টায় জাপা কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা। 

সেই প্রেক্ষিতেই কয়েক ঘণ্টার মধ্যেই ডিএমপি ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিল।

ভিওডিবাংলা/নিউজ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে রিং স্থাপন
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে রিং স্থাপন
জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ জন
জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ জন