• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী জামায়াতের সাবেক আমির নিজামীর ছেলে এনসিপিতে

অপারেশন ডেভিল হান্টে রাঙ্গাবালীতে দুইজন গ্রেফতার

   ১০ মে ২০২৫, ০১:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে শ্রমিক লীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ মে) তাদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে শুক্রবার (৯ মে) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রাঙ্গাবালী সদর দক্ষিণ ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার রেজাজ মৃধা এবং রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সমর্থক মো. মুজিবুর রহমান।

পুলিশ জানায়, শুক্রবার রাতে আব্দুল জব্বারকে পুলঘাট এলাকা থেকে এবং মুজিবুর রহমানকে খালগোড়া বাজার থেকে আটক করা হয়।

রাঙ্গাবালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, তাদের  বিরুদ্ধে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দায়ের করা তিন নম্বর মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‌্যাব সদস্য আহত
মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‌্যাব সদস্য আহত
বন সীমানায় গড়ে ওঠা করাতকল উচ্ছেদ
বন সীমানায় গড়ে ওঠা করাতকল উচ্ছেদ
পাবনায় ১৬২ জন দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ
পাবনায় ১৬২ জন দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ