• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন কর্মসূচি

   ২ নভেম্বর ২০২৪, ০৩:৫৬ পি.এম.
ফাইল ছবি

ভিওডিবাংলা ডেস্ক

আজ থেকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন কর্মসূচি শুরু হচ্ছে। এই কর্মসূচির আওতায় প্রতি সপ্তাহে ২০০ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। শনিবার (২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ৪টি ধাপে মোট ২০০ জনকে এ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

এ উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, আপাতত ঢাকা থেকে এ কার্যক্রম শুরু হবে। তবে বাকি বিভাগগুলোতেও এ কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও বলেন, সহায়তার ক্ষেত্রে বড় ফান্ডগুলো চেকের মাধ্যমে এবং ছোটগুলো বিকাশে দেওয়া হবে। প্রাথমিকভাবে প্রতি শহীদ পরিবারকে ৫ লাখ এবং আহতদের ১ লাখ করে টাকা দেওয়া হবে।

এ সময় সবাইকে সতর্ক করে সারজিস বলেন, বিভিন্ন ভুয়া নম্বর থেকে কল দেওয়া হচ্ছে, যা আমাদের নয়। ১৬০০০ শুধু এই নম্বরটি থেকে শহীদ পরিবারে কল দেওয়া হচ্ছে। প্রত্যেকটি টাকার হিসাব যেন দিতে পারি সেভাবেই কাজ করা হচ্ছে।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই সাধারণ সম্পাদক বলেন, আনঅফিসিয়ালি আহতদের তালিকায় রয়েছে ২৪ হাজার এবং নিহত ১৬শ’র বেশি। যা বারবার যাচাই করা হচ্ছে। আহতদের পুনর্বাসনের কাজও ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে।

ভিওডিবাংলা/নিউজ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে রিং স্থাপন
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে রিং স্থাপন
জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ জন
জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ জন