• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাভারে ২ খুন, গ্রেফতার ৪

   ২ নভেম্বর ২০২৪, ০৮:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ভিওডিবাংলা ডেস্ক

সাভারে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্য গণেশ রাজবংশী। শনিবার রাতে নিহত সুশীল রাজবংশীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পরে গণেশ রাজবংশীকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে চালান দিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপর্স) মো. জসীম। 

তিনি জানান, শনিবার ভোর রাতে সাভারের মধ্যপাড়া এলাকায় গণেশ রাজবংশী নামের এক কিশোর গ্যাং সদস্য ধারাল অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি করার সময় সুশীল রাজবংশীর সঙ্গে তর্ক হয়। এক পর্যায়ে কিশোর গ্যাং সদস্য গণেশ রাজবংশী সুশীল রাজবংশীকে কুপিয়ে হত্যা করে। ভোর রাতেই খবর পেয়ে গণেশ রাজবংশীকে গ্রেফতার করে পুলিশ। লাশের ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

এদিকে সাভার বাজার বাসস্ট্যান্ডে গত ২৮ অক্টোবর আরশাদুজ্জামান নামের এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো- ইমন, রাকিবুল হাসান রাকিব ও আলী হোসেন। তারা পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ। 

ভিওডিবাংলা/নিউজ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে রিং স্থাপন
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে রিং স্থাপন
জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ জন
জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ জন