• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সড়ক দুর্ঘটনার শিকার বাপ্পী

   ২ জুন ২০২৫, ০৫:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় তার গাড়ি। রোববার (১ জুন) রাত ১২টার সময় যাত্রাবাড়ী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে যাত্রাবাড়ী ফ্লাইওভারে বাপ্পীর ব্যক্তিগত গাড়িটিকে পেছন থেকে একটা ট্রাক সজোরে আঘাত করে। চলন্ত অবস্থায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই অভিনেতা। তবে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়।

এ বিষয়ে বাপ্পী গণমাধ্যমকে জানান, রোববার দিবাগত রাত ১২টার দিকে তিনি নারায়াণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। তার গাড়ি যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। উল্টে যেতে গিয়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি।

এই নায়ক বলেন, ‘আমি এখনও ট্রমার মধ্যে আছি।’ ছবিতে দেখা যাচ্ছে, সড়ক বিভাজনের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন বাপ্পী চৌধুরী। পাশেই পড়ে আছে ক্ষতিগ্রস্ত গাড়িটি।

এদিকে, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটিকে আটক করেছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন
পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন
বাস টার্মিনালে চলছে ‘ব্লাক’ এর শুটিং, ২৯ বছর পর কুলির চরিত্রে ওমর সানী
বাস টার্মিনালে চলছে ‘ব্লাক’ এর শুটিং, ২৯ বছর পর কুলির চরিত্রে ওমর সানী
অভিনেতা জাহের আলভী কারাগারে
আত্মহত্যায় প্ররোচনা অভিনেতা জাহের আলভী কারাগারে