• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক

একদিনে মিয়ানমারে ৪ বার ভূমিকম্প


প্রকাশ:  ১০ জুন ২০২৫, ০২:২২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে মাত্র নয় ঘণ্টার ব্যবধানে অন্তত চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) রাত ৩টা থেকে দুপুর সাড়ে ১১টার মধ্যে এসব ভূকম্পন ঘটে। ভূমিকম্পগুলোর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৮ থেকে ৪ দশমিক ৩-এর মধ্যে।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি হয় বাংলাদেশ সময় রাত ৩টা ১ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৯। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের শান রাজ্যের নানসাং শহর থেকে ২১৮ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে।

দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে ভোর ৫টা ৩১ মিনিটে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের দিব্রুগড় থেকে ২৭৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৮।

এরপর আরও দুটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। তৃতীয়টি হয় বাংলাদেশ সময় দুপুর ১১টা ২৮ মিনিটে, যার উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্য থেকে ১৫৩ কিলোমিটার দূরে। এতে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ১।

চতুর্থ ও শেষ ভূমিকম্পটি আঘাত হানে বেলা ১১টা ৫১ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মণিপুর থেকে ১৬৩ কিলোমিটার দূরে।

সব কয়টি ভূমিকম্পই সীমান্তবর্তী অঞ্চলে হওয়ায় বাংলাদেশে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূকম্পন বিশেষজ্ঞরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ইরানি হামলার শঙ্কায় ট্রাম্পের বিমান পরিবর্তন
ছবি: সংগৃহীত
প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায়
ছবি: সংগৃহীত
ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী