• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ দেখে অসুস্থ হয়ে আরেকজনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি    ১৬ জুলাই ২০২৬, ০৭:৩৩ পি.এম.
ডিমলা থানা
ছবি: সংগৃহীত

নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের কাঁকড়ার বাজার এলাকার একটি মসজিদ থেকে মুয়াজ্জিন আব্দুল মালেকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া মরদেহ দেখে বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে স্থানীয় আরেক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহত মুয়াজ্জিন আব্দুল মালেক কাঁকড়ার বাজার এলাকার নুরুল হকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ১টার দিকে মুয়াজ্জিন আব্দুল মালেককে মসজিদের ভেতরেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন এক ব্যক্তি। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে অবহিত করেন।

এদিকে, আব্দুল মালেকের মরদেহ দেখার পর বাড়ি ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রত্যক্ষদর্শী সেই ব্যক্তি। পরে তিনি মারা যান।

স্থানীয়দের দাবি, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে তাৎক্ষণিক তার পরিচয় ও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

ডিমলা থানার ওসি শওকত আলী সরকার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান জানান, রাত ২টার দিকে তিনি মুয়াজ্জিন আব্দুল মালেক ও আরেক ব্যক্তির মৃত্যুর ঘটনা জানতে পারেন।

ভিওডি বাংলা/মাইনুল হক/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিজিবির অভিযানে আটটি সোনার বারসহ আটক ১
ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত
আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে বান্দরবান