• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সিরিজ বাঁচানোর ম্যাচের আগে ধাক্কা খেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ১৭ জুলাই ২০২৬, ১১:৫৫ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হ্যামস্ট্রিংয়ের চোটে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম। ফলে সিরিজের বাকি দুই ম্যাচে আর মাঠে নামা হচ্ছে না তার।

টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষে বর্তমানে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগেই চোটের কারণে ছিটকে যান পেসার মোস্তাফিজুর রহমান। এবার একই কারণে দলের বাইরে চলে যেতে হলো শরিফুল ইসলামকে।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে একাদশে ছিলেন না শরিফুল। এর আগে ওয়ানডে সিরিজে দুটি ম্যাচ খেলেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে উইকেটশূন্য থাকলেও শেষ ম্যাচে ৪৪ রান দিয়ে চার উইকেট নিয়ে দারুণ পারফরম্যান্স দেখান এই বাঁহাতি পেসার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে শরিফুল ইতোমধ্যে দেশে ফেরার পথে রয়েছেন। দেশে ফিরে তিনি পুনর্বাসন কার্যক্রম শুরু করবেন। চোটের ধরন অনুযায়ী, তার মাঠে ফিরতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
আইসিসির বিশেষ দায়িত্বে তামিম ইকবাল
ছবি: সংগৃহীত
নিজে হারের দায় নিয়ে যা বললেন ইংল্যান্ড কোচ
ছবি: সংগৃহীত
এই দলকে ভাষায় বর্ণনা করা কঠিন: স্কালোনি