• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

সবার আগে বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্ভেল ভক্তদের জন্য সুখবর। জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যান আবারও ফিরছে বড় পর্দায়। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিক মুক্তির একদিন আগেই দেখা যাবে বাংলাদেশের প্রেক্ষাগৃহে।

আগামী ৩০ জুলাই থেকে দেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। আর বিশ্বব্যাপী সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ জুলাই। সোমবার (২৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম সিনেমা এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ কিস্তি এটি। সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। আগের কিস্তিগুলোর মতো এবারও পিটার পার্কার তথা স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। তার সঙ্গে থাকছেন জেনডায়া ও জ্যাকব ব্যাটালন।

এবারের সিনেমায় আরও একবার ব্রুস ব্যানার ওরফে হাল্ক চরিত্রে দেখা যাবে মার্ক রাফালোকেও। পাশাপাশি নতুন কয়েকজন অভিনয়শিল্পীও যুক্ত হয়েছেন এই কিস্তিতে। এমজের নতুন প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন ইমান এসফান্ডি। অন্যদিকে ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত অভিনেত্রী সেডি সিঙ্ককে দেখা যাবে একটি রহস্যময় চরিত্রে। তার চরিত্রটি নিয়ে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা-কৌতূহল।

গল্পের ধারাবাহিকতায় ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ শুরু হবে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার প্রায় চার বছর পর থেকে। আগের সিনেমার শেষে সবাই পিটার পার্কারকে ভুলে যাওয়ার পর তার জীবনে কী পরিবর্তন আসে, কীভাবে একাকী নতুন জীবন শুরু করে এবং নতুন পরিচয়ে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সেই গল্পই এবার উঠে আসবে।

এর পাশাপাশি নতুন ও শক্তিশালী শত্রুর সঙ্গে স্পাইডার-ম্যানের লড়াইও সিনেমাটির অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে। আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে সিনেমাটি দেখার সুযোগ পাওয়ায় মার্ভেলপ্রেমীদের মধ্যে এরই মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া
ছবি: সংগৃহীত
যার সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়ে সমস্যা হয় জয়ার!
‘ইন্ডিয়ান আইডল’ হলেন জ্যোতির্ময়ী নায়েক
‘ইন্ডিয়ান আইডল’ হলেন জ্যোতির্ময়ী নায়েক