• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর বিভিন্ন অভিযোগ ও আলোচনায় নিজের নাম জড়িয়ে পড়ায় মুখ খুলেছেন মডেল জেবা তাকিয়া। এক অডিও বক্তব্যে তিনি আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়াকে ঘিরে আলোচিত ঘটনা, স্নিগ্ধার সঙ্গে সম্পর্ক এবং পারিশ্রমিক নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।

জেবা জানান, একবার গুলশান-২-এর একটি অফিসে ‘এশিয়ান সিটি’ হাসপাতালের টিভিসিতে কাজের জন্য তাকে ডাকা হয় এবং ৫০ হাজার টাকা পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়। তবে সেখানে গিয়ে বিজ্ঞাপনের কাজের পরিবর্তে তাকে মডেলিং ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি তা প্রত্যাখ্যান করে চলে আসেন। পরে ফোন করা হলেও নম্বর ব্লক করে দেন বলে জানান তিনি।

স্নিগ্ধার সঙ্গে বর্তমানে তার কোনো যোগাযোগ নেই বলেও দাবি করেন জেবা। পাশাপাশি স্নিগ্ধার সাবেক প্রেমিককেও তিনি ব্যক্তিগতভাবে চেনেন না বলে জানান।

স্নিগ্ধার ২০ লাখ টাকার নিচে কাজ না করার দাবিরও সমালোচনা করেন জেবা। তার মতে, প্রতিষ্ঠিত তারকারা এমন পারিশ্রমিক দাবি করতে পারেন; তবে স্নিগ্ধার ক্ষেত্রে এ দাবি বাস্তবসম্মত নয়।

এ ছাড়া স্নিগ্ধার সঙ্গে নিজের চেহারার মিলের বিষয়েও বিস্ময় প্রকাশ করেন জেবা। তিনি দাবি করেন, অন্য কোনো মডেলকে নিয়ে আলোচনা হলেও অনেক সময় তার নামও সেখানে চলে আসে।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: সংগৃহীত
যার সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়ে সমস্যা হয় জয়ার!
‘ইন্ডিয়ান আইডল’ হলেন জ্যোতির্ময়ী নায়েক
‘ইন্ডিয়ান আইডল’ হলেন জ্যোতির্ময়ী নায়েক