• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

পরীমনির নতুন রেকর্ড

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ০৫:২৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার নতুন মাইলফলক স্পর্শ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। দীর্ঘদিন ধরে বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীর সংখ্যায় এগিয়ে থাকা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে এবার ছাড়িয়ে গেছেন তিনি।

সর্বশেষ হিসাব অনুযায়ী, পরীমনির ফেসবুক অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারীর সংখ্যা ১ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। ফলে অনুসারীর সংখ্যার দিক থেকে বর্তমানে বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে এগিয়ে রয়েছেন পরীমনি।

একসময় দুজনের ফেসবুক অনুসারীর সংখ্যা প্রায় কাছাকাছি ছিল। গত বছরও এই তালিকায় দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি অবস্থান দেখা যায়। মাঝে সাকিব আবারও এগিয়ে গেলেও সর্বশেষ পরিসংখ্যানে তাকে পেছনে ফেলেছেন পরীমনি।

বর্তমানে দুই তারকার অনুসারীর ব্যবধান প্রায় ১০ লাখ। এর মধ্য দিয়ে দেশের বিনোদন অঙ্গনের কোনো তারকা হিসেবে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারী থাকার নতুন রেকর্ড গড়লেন পরীমনি।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া
ছবি: সংগৃহীত
যার সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়ে সমস্যা হয় জয়ার!
‘ইন্ডিয়ান আইডল’ হলেন জ্যোতির্ময়ী নায়েক
‘ইন্ডিয়ান আইডল’ হলেন জ্যোতির্ময়ী নায়েক