• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ০৫:১৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিজ্ঞাপনচিত্রে কাজের প্রস্তাব দিয়ে ডেকে নিয়ে হত্যাচেষ্টা, শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। তার অভিযোগের পর থেকেই আলোচনায় রয়েছেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরুলের সঙ্গে স্নিগ্ধার একাধিক ছবি ভাইরাল হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা।

স্নিগ্ধার অভিযোগ, বিজ্ঞাপনচিত্রে কাজের কথা বলে তাকে ডেকে নিয়ে নজরুল ইসলাম ভূঁইয়া নির্যাতন ও হত্যাচেষ্টার মতো ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে ঢাকার খিলক্ষেত থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে স্নিগ্ধা ও নজরুলের একসঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি। ছবিগুলোর কয়েকটিতে স্নিগ্ধার মাকেও দেখা গেছে। ছবি প্রকাশের পর থেকেই এগুলোর সময়, স্থান ও প্রেক্ষাপট নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। একটি সূত্রের দাবি, আলোচিত ঘটনার দিনই ছবিগুলো তোলা হয়েছিল।

ছবিগুলো সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ প্রশ্ন তুলছেন, নজরুলের সঙ্গে স্নিগ্ধার আগে স্বাভাবিক সম্পর্ক ছিল কি না। তবে ভাইরাল হওয়া ছবিগুলোর বিষয়ে এখন পর্যন্ত স্নিগ্ধার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে ছবিগুলোর প্রকৃত প্রেক্ষাপট নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন।

এদিকে স্নিগ্ধার করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন নেন তিনি।

মামলার অভিযোগের বরাতে খিলক্ষেত থানার ওসি সোহরাব আল হোসাইন জানান, ইমন নামে এক ব্যক্তি প্রায় এক মাস ধরে স্নিগ্ধাকে আশিয়ান সিটির একটি বিজ্ঞাপনচিত্রে কাজের প্রস্তাব দিয়ে আসছিলেন। পরে পারিশ্রমিক নিয়ে আলোচনার পর গত শুক্রবার আশিয়ান সিটির চেয়ারম্যানের সঙ্গে স্নিগ্ধার সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়। ওইদিন রাজধানীর ৩০০ ফিট এলাকায় আশিয়ান সিটির মেডিকেল কলেজে যাওয়ার কথা বলা হলে স্নিগ্ধা প্রথমে সেখানে যেতে অস্বীকৃতি জানান। পরে তিনি তার মাকে সঙ্গে নিয়ে সেখানে যান।

স্নিগ্ধার দাবি, সেখানে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে চেয়ারম্যানের কক্ষে নিয়ে যাওয়া হয়। তার মা বাইরে থাকেন। পরে ইমনকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। এরপর নজরুল ইসলাম তাকে জেবা তাকিয়া নামে অন্য এক নারী ভেবে রশি দিয়ে পা বেঁধে ফেলেন বলেও অভিযোগ করেন স্নিগ্ধা।

তবে স্নিগ্ধার এসব অভিযোগের মধ্যেই নজরুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে তার একসঙ্গে তোলা ছবি প্রকাশ্যে আসায় ঘটনাটি নিয়ে নতুন করে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া
ছবি: সংগৃহীত
যার সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়ে সমস্যা হয় জয়ার!
‘ইন্ডিয়ান আইডল’ হলেন জ্যোতির্ময়ী নায়েক
‘ইন্ডিয়ান আইডল’ হলেন জ্যোতির্ময়ী নায়েক