• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

হানিয়া সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই, জানালেন মাহিরা খান

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ০৬:২০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিনোদন অঙ্গনের জনপ্রিয় তারকাদের নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের প্রশংসা কিংবা বিভিন্ন মুহূর্তে সহমর্মিতা প্রকাশ করতে দেখা গেলেও বাস্তব জীবনে সবার সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে-এমন ধারণা ঠিক নয় বলে জানিয়েছেন অভিনেত্রী মাহিরা খান।

সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে গাজায় মানবিক সহায়তার জন্য আয়োজিত একটি চ্যারিটি অনুষ্ঠানে অংশ নেন মাহিরা। সেখানে ব্রিটিশ-পাকিস্তানি ভক্তদের সঙ্গে আলাপচারিতার সময় তাকে প্রশ্ন করা হয়, ভবিষ্যতে সাজাল আলি, হানিয়া আমির ও ইকরা আজিজ-এই তিন অভিনেত্রীর মধ্যে কার সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি।

উত্তর দেওয়ার আগে বিষয়টি পরিষ্কার করে মাহিরা বলেন, সহকর্মীদের সবার সঙ্গেই তার ভালো সম্পর্ক রয়েছে। তবে ব্যক্তিগতভাবে তাদের কারও সঙ্গেই তার ঘনিষ্ঠ বন্ধুত্ব নেই।

এর কারণ হিসেবে ব্যস্ততার কথা উল্লেখ করেন এই অভিনেত্রী। মাহিরার ভাষ্য, প্রত্যেকেরই নিজস্ব কাজ ও ব্যস্ততা থাকায় নিয়মিত দেখা করা কিংবা একসঙ্গে সময় কাটানোর সুযোগ হয় না। তবে এ কারণে তাদের মধ্যে কোনো বিরোধ বা মনোমালিন্য রয়েছে-এমন ধারণাও নাকচ করে দেন তিনি।

বরং সহকর্মীদের প্রশংসাই করেছেন মাহিরা। বিশেষ করে সাজাল আলির সঙ্গে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে বেশ আশাবাদী তিনি। মাহিরার মতে, সুযোগ পেলে দুজনকে একই সিনেমায় দেখা গেলে সেটি পাকিস্তানি চলচ্চিত্রে নতুন রেকর্ড তৈরি করতে পারে এবং বক্স অফিসে ব্যাপক সাফল্য পেতে পারে।

লন্ডনের ওই অনুষ্ঠানে মাহিরার এমন খোলামেলা বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তার ভক্তদের অনেকেই অভিনেত্রীর স্পষ্টবাদিতার প্রশংসা করেছেন। পাশাপাশি সাজাল আলির সঙ্গে মাহিরাকে পর্দায় একসঙ্গে দেখার আগ্রহও প্রকাশ করেছেন অনেকে।

কাজের ক্ষেত্রে মাহিরা খানকে সম্প্রতি ‘লাভ গুরু’, ‘নিলোফার’ ও ‘আগ লাগে বস্তি মে’র মতো প্রজেক্টে দেখা গেছে। এর আগে ‘রাজিয়া’, ‘হাম কাহান কে সাচে থে’, ‘এক হ্যায় নিগার’, ‘সাদকে তুমহারে’, ‘বিন রায়’ ও ‘কায়েদ-ই-আজম জিন্দাবাদ’সহ বেশ কিছু আলোচিত কাজের মাধ্যমে দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি। সামনে ওয়াহাজ আলির বিপরীতে ‘মিত্টি দে বাওয়ে’ নামের নতুন একটি ড্রামা সিরিজে দেখা যাবে মাহিরাকে।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া
ছবি: সংগৃহীত
যার সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়ে সমস্যা হয় জয়ার!