• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সালমান খানের নতুন লুকে উত্তাল নেটদুনিয়া

ভিওডি বাংলা ডেস্ক    ৯ জুলাই ২০২৬, ১২:৪৮ পি.এম.
সালমান খানের আসন্ন 'মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস' চলচ্চিত্রের পোস্টার।ছবি: সংগৃহীত
সালমান খানের আসন্ন 'মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস' চলচ্চিত্রের পোস্টার।ছবি: সংগৃহীত

ফের আলোচনার কেন্দ্রে বলিউড সুপারস্টার সালমান খান । সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে তার আসন্ন চলচ্চিত্র ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ এর নতুন লুক। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিটি নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানাতে শুরু করেন ভক্তরা।

পোস্টারে আগের তুলনায় একেবারেই ভিন্ন রূপে দেখা গেছে সালমান খানকে। গম্ভীর অভিব্যক্তি, রাগেড স্টাইল এবং অ্যাকশনধর্মী উপস্থিতি অনেকের নজর কেড়েছে। ভক্তরা জানান, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সালমানের সবচেয়ে ব্যতিক্রমী লুক হতে পারে এটি।

অনেকেই সামাজিক মাধ্যমে জানান, দীর্ঘদিন পর নতুন ধরনের একটি চরিত্রে দেখা যেতে পারে এই অভিনেতাকে। কেউ কেউ ইতোমধ্যে সিনেমাটিকে বছরের অন্যতম প্রতীক্ষিত বলিউড সিনেমা বলেও উল্লেখ করছেন।

সিনেমার কাহিনি সম্পর্কে এখনো কিছুই জানাননি নির্মাতারা, তবে ভারতীয় গণমাধ্যমে আলোচনা চলছে, এটি হতে পারে একটি যুদ্ধ ও দেশপ্রেমভিত্তিক অ্যাকশন-ড্রামা। নির্মাতা প্রতিষ্ঠান থেকে ধীরে ধীরে ছবির বিভিন্ন তথ্য প্রকাশ করা হচ্ছে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে।

সংশ্লিষ্টদের মতে, ট্রেলার প্রকাশের আগেই সিনেমাটি নিয়ে অনলাইনে ব্যাপক আগ্রহ থাকায় মুক্তির পর বক্স অফিসে পড়তে পারে ইতিবাচক প্রভাব ।

এদিকে বলিউডপ্রেমীদের সবচেয়ে বড় কৌতূহলের বিষয় হলো, সিনেমায় কতটা ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করেন সালমান খান।

ভিওডি বাংলা/ তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মাকড়সার কামড়ে হাসপাতালে অভিনেতা রাজেশ শর্মা
ছবি: সংগৃহীত
১৯ বছর পর পিরামিডে মঞ্চ কাঁপাবেন শাকিরা
ছবি: সংগৃহীত
প্রকাশ্যে সৌরভ গাঙ্গুলির বায়োপিকের ফার্স্ট লুক