শিরোনাম
মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাত, ক্ষতস্থানে ৪৩টি সেলাই
ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
আহত কর্মকর্তা মো. ওসমান গনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ঢাকার ইমিগ্রেশন শাখায় কর্মরত।
প্রাথমিকভাবে জানা গেছে, হামলায় তার শরীরের ক্ষতস্থানে ৪৩টি সেলাই দিতে হয়েছে।
ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।
ভিওডি বাংলা/এমএস/জা









মন্তব্য