• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
যুক্তরাষ্ট্রে মেসিদের জন্য ৫০০ কেজি গরুর মাংস পাঠাল আর্জেন্টিনা চট্টগ্রামের ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা ইরানের সঙ্গে সংলাপ নিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট রৌমারীতে ৭ দিন ধরে সীমান্ত শুন্যরেখায় ৫ যুবক তিন বড় ইস্যুতে ‘কোনো আপস নয়’ রাজপথে থাকার ঘোষণা পাটওয়ারীর বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ অর্থ ও ক্ষমতা নয়, কর্মই মানুষকে স্মরণীয় করে রাখে: ডিএসসিসি প্রশাসক

বিএনপি মবকে প্রশ্রয় দেয় না : আমিনুল হক

   ২৩ জুন ২০২৫, ০৭:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিএনপি কখনোই মব জাস্টিসকে প্রশ্রয় দেয় না, ভবিষ্যতেও দিবে না এমন কঠোর মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। সোমবার (২৩ জুন) দুপুরে খিলক্ষেতে আয়োজিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচারের আজ্ঞাবহ সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার ঘটনাকে কেন্দ্র করে কিছু ব্যক্তি মব জাস্টিস করতে চেয়েছিল, কিন্তু বিএনপি এই সংস্কৃতির ঘোর বিরোধী। আমাদের দল আইনের শাসনে বিশ্বাসী সেই ধারাবাহিকতাতেই আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া দুই সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা ও আব্দুল আউয়াল রাতের আঁধারে ভোট করে স্বৈরাচারকে ক্ষমতায় বসিয়েছিল। নাটকীয় ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারদের এমপি বানিয়েছিল তারা।

আমিনুল হক বলেন, যারা ১৭ বছর ধরে জনগণের ভোটের অধিকার হরণ করেছে, তাদের প্রতি কোনো মায়াকান্না দেখানোর সুযোগ নেই। কিন্তু অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা এইসব দোসরদের নিয়ে সহানুভূতি প্রকাশ করছেন এটা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে।

সাধারণ মানুষের ঘরে ঘরে যেতে হবে উল্লেখ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘ডোর টু ডোর’ প্রচারণার ওপর গুরুত্ব দিয়ে আমিনুল হক বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল, জনগণের সঙ্গে মিশে থাকা আমাদের দায়িত্ব। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মপরিকল্পনার লিফলেটটি প্রত্যেকের ঘরে পৌঁছে দিতে হবে।

তিনি সতর্ক করে বলেন, দলের সদস্য নবায়নের ক্ষেত্রে যেন কোনো আওয়ামী লীগের লোক না ঢুকে, সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। নতুন ভালো মানুষদের আমরা দলে স্বাগত জানাবো, তবে পুরাতন ত্যাগীদের মূল্যায়ন অবশ্যই করতে হবে।

চাঁদাবাজি ও দখলদারির বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দলের ভেতরে কেউ যদি এমন কাজে জড়িত হয়, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোঃ মোস্তফা জামান।  কর্মসূচিতে বক্তব্য রাখেন, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), আকতার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যান, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন, তহিরুল ইসলাম তুহিন, মহানগর উত্তর এর সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য এজিএম শামসুল হক, আলী আকবর আলী, মোতালেব হোসেন রতন, রফিকুল ইসলাম খান, জাহেদ পারভেজ চৌধুরী, ইব্রাহিম খলিল, মনিরুল ইসলাম রাহিমী, খিলক্ষেত থানা বিএনপি আহবায়ক এসএম ফজলুল হক, যুগ্মআহবায়ক সোহরাব খান, মোবারক হোসেন দেওয়ান, সিএম আনোয়ার হোসেন, খিলক্ষেত থানা ৪৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি দিদার আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘প্রধানমন্ত্রী নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন’
‘প্রধানমন্ত্রী নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন’
সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশীদের দাফন সম্পন্ন, সর্বস্তরের শ্রদ্ধা
সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশীদের দাফন সম্পন্ন, সর্বস্তরের শ্রদ্ধা
বাষট্টির যুদ্ধে জিয়াউর রহমানের বীরত্ব স্মরণ করলেন সেতুমন্ত্রী
বাষট্টির যুদ্ধে জিয়াউর রহমানের বীরত্ব স্মরণ করলেন সেতুমন্ত্রী