• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ষড়যন্ত্র রুখতে সরকারের পাশে থাকবে বিএনপি : মোশাররফ

   ৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ পি.এম.
প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক 

স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসরদের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে সরকারের জাতীয় ঐক্যের আহ্বানে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। একই সঙ্গে সার্বিক সংস্কারের পর রোডম্যাপ ঘোষণা করে দ্রুত নির্বাচন দিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির বর্ষিয়ান নেতা বলেন, অতীতে স্বৈরাচার আওয়ামী লীগকে সবাই মিলে যেভাবে পরাজিত করেছে এখন তাদের এবং দোসরদের রুখে দিতে সবাই একত্রে কাজ করার কথা বলেছি। প্রধান উপদেষ্টা ঐক্যের ডাক দেবেন। আমরা সরকারের পাশে থাকার কথা বলেছি।

নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নির্বাচনের কথাও বলেছি। আমরা বলেছি, এই সরকার জনগণের ভোটের ব্যবস্থা করতে ওয়াদাবদ্ধ। তাই সংস্কারের পর রোডম্যাপ ঘোষণা করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার কথা বলেছি। জনগণ নির্বাচনের রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হবে। তখন যেসব ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন এসব আর কেউ করতে সাহস পাবে না। 

মামুন/ভিওডি বাংলা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল