• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঐক্য সৃষ্টি করতে গিয়ে বাকশাল কায়েম করা যাবে না- মঈন খান

   ৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ পি.এম.

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, একটি জাতিকে সমুন্নত রাখতে যা প্রয়োজন তা হলো ঐক্য। কিন্তু ঐক্য সৃষ্টি করতে গিয়ে আবার বাকশাল কায়েম করা যাবে না। এ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের নদী-পানির অধিকার আন্দোলনের পুরোধা, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান সালুর স্মরণে এ সভার আয়োজন করে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্টের পতন হয়েছে এটা সত্য, কিন্তু তার মানে এই নয় যে গণতন্ত্র পুরোপুরি ফিরে এসেছে। গণতন্ত্র নিশ্চিত করতে প্রয়োজন অত্যাবশকীয় সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু ও যথাযথ নির্বাচনের ব্যবস্থা করা এবং সত্যিকার নির্বাচিত রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা।

মঈন খান বলেন, আজ যদি অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হয়, সেটা শুধু তার একার ব্যর্থতা নয়, এটা হবে আমাদের সবার ব্যর্থতা। আমাদের নিশ্চিত করতে হবে, যেন সরকার জনগণের প্রত্যাশা থেকে সরে না আসে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে তিনটি অস্ত্র রয়েছে। রাজনীতি, কূটনীতি ও গণমাধ্যম। এই তিনটি অস্ত্রকে যথাযথভাবে ব্যবহার করা গেলে দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা সম্ভব।

সংগঠনের চেয়ারম্যান টিপু সুলতানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএফইউজের সভাপতি কাদের গণি চৌধুরী, জাতীয় পার্টি ( কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন প্রমুখ।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল