• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হাসিনার নেতৃত্বে আও লীগ চলতে পারবে না হুঁশিয়ারি : চরমোনাই পীর

   ৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ পি.এম.
সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ চলতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম (চরমোনাই পীর)।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

‘ইনসাফপূর্ণ কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামই কার্যকর পন্থা’ এ প্রতিপাদ্য সামনে রেখে এই কেন্দ্রীয় সম্মেলন হয়েছে।

আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, যারা শেখ পরিবারের নেতৃত্বে এখনো আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছেন, তারা দেশ ও মানবতার শত্রু। দল করতে পারেন, তবে শেখ হাসিনার নেতৃত্বে নয়।

তিনি বলেন, ফারুকীসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলীতে থাকা বিতর্কিত সদস্যদের অনতিবিলম্বে অপসারণের দাবি জানাচ্ছি। এ ছাড়া ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন ইসলামী আন্দোলনের নেতারা।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজীর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভারতের আগরতলায় হাইকমিশনারে হামলার প্রতিবাদ ও সমসাময়িক ইস্যু নিয়ে জাতির উদ্দেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

মামুন/ভিওডি বাংলা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল